বুয়েটে ভার্চুয়াল ইন্টার্নশিপ
ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশান ও ভার্চুয়াল ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় বুয়েট থেকে ভার্চুয়াল ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান মাইসফট লিমিটেড। এজন্য বুয়েটের সিইসি বিভাগের ইসিস্টেম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (eSRD-ল্যাব) ল্যাব এর সহযোগিতায় চালু করেছে "ভার্চুয়াল ইন্টার্নশিপ সিস্টেম"। সোমবার (১৩ জুন) বিতরণ করা হয় এ ল্যাবে কাজ করা শিক্ষানবীশদের চতুর্থ ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান।
বুয়েটের ইসিই বিল্ডিংয়ের আইআইসিটিতে ইন্টার্নদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদর।
এসময় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান এবং বেসিসের পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের সিএসই বিভাগের প্রধান ড. মাহমুদা নাজনীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, সম্মানিত শিল্প নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
একাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধনের অংশ হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা সফ্টওয়্যার প্রদানকারী মাইসফট প্রোগ্রামের ৪র্থ রাউন্ড সফলভাবে ডিজাইন, ডেভেলপ এবং সম্পন্ন করেছে।
মাইসফট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুরুল হক বলেছেন যে, “সিএসই বুয়েটের ইএসআরডি ল্যাব বিভাগ দ্বারা উদ্ভাবিত ভিনটার্নশিপ সিস্টেমের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমার কোম্পানি একটি সত্যিকারের ভার্চুয়াল ইন্টার্নশিপ পরিবেশ তৈরি করতে ইএসআরডি ল্যাবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যা ইন্টার্ন এবং শিল্পের জন্য একইভাবে উপকারী হবে। আমি বিশ্বাস করি এটি একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সেতুবন্ধনকে শক্তিশালী করবে।